ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় রাজীব মিস্ত্রি (৩২) নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজীব ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের বাসিন্দা গাজী মিস্ত্রির ছেলে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মামলার এজাহারভুক্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ২ হাজার

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬