ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মাদারগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি: দুশ্চিন্তায় দিশেহারা কৃষক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বোরো ধান, পাট ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে আধাপাকা ও কাঁচা ধান নুয়ে পড়েছে, অনেক এলাকা তলিয়ে গেছে পানির নিচে। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, ঝড়ে প্রায় ৫৬০ হেক্টর বোরো ধানসহ কয়েকশ হেক্টর পাট, ভুট্টা ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান। কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকের অবদান প্রায়ই স্বীকৃতি পায় না: মে দিবসে ড. ইউনূসের বার্তা

মাদারগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ফসলহানি: দুশ্চিন্তায় দিশেহারা কৃষক

আপডেট সময় : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬