দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’ অবলম্বনে নির্মিতব্য ২৫-৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা এবং ইসলামি সংস্কৃতি ও সহনশীলতার বার্তা সংবলিত ১২-১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য ১০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান বা নির্মাতাদের কাছ থেকে চিত্রনাট্য ও আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারী প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগ্রহী নির্মাতাদের আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে ডিএফপি মহাপরিচালকের দপ্তরে প্রয়োজনীয় নথিসহ আবেদন জমা দিতে হবে। আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয়ে চলচ্চিত্রগুলো নির্মাণে গুরুত্ব দিচ্ছে ডিএফপি।
রিপোর্টারের নাম 























