ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি।

জামায়াত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইতালির বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তারা আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে এবং বাংলাদেশে ইতালির বিনিয়োগ আরও বাড়বে।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫