ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বরিশালে নদীভাঙনের কবলে শতবর্ষী বাবুগঞ্জ বাজার: বিপন্ন জনপদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের শুরুতেই সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদীর প্রবল স্রোতে উপজেলার অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার পথে। ভাঙনের মুখে থাকা এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার। স্থানীয়দের অভিযোগ, অতীতে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা টেকসই সমাধান বয়ে আনতে ব্যর্থ হয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, বারবার ভিটেমাটি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে নতুন করে বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে হাজারো মানুষের। এদিকে, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বাবুগঞ্জ ও উজিরপুর এলাকা রক্ষায় ৫৫০ কোটি টাকার একটি বড় প্রকল্প পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন জানিয়েছেন, ভাঙন রোধে টেকসই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ আগস্ট থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা, লক্ষ্যমাত্রা ১৫ মাস বয়সী শিশু

বরিশালে নদীভাঙনের কবলে শতবর্ষী বাবুগঞ্জ বাজার: বিপন্ন জনপদ

আপডেট সময় : ০৫:২১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬