ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দৌলতখানে ১৮০০ জেলের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার ৮০০ জেলের মাঝে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সরকার এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। সোমবার উপজেলা কমপ্লেক্সের লিচু বাগান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৮ কেজি ডাল, ১২ কেজি আটা এবং ৪ কেজি করে চিনি ও লবণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাটকা রক্ষা ও ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করতে মার্চ ও এপ্রিল—এই দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকে। এই সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে। জেলেরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করলেও নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে নিয়মিত সহযোগিতার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই-তে আপনার গোপন জিজ্ঞাসা কতটা নিরাপদ?

দৌলতখানে ১৮০০ জেলের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৫:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬