ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, ট্রলারটি চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু মাঝপথে এর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভাসতে থাকেন। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা তীরে ফিরে আসতে পারেননি।

পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর একটি টহল জাহাজ ভাসতে থাকা ট্রলারটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌ-সদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।

পরে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়। নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে সুস্থ আছেন এবং তাদের পরিবারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। নৌবাহিনী আরও জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তার জন্য তাদের টহল জাহাজ সব সময় প্রস্তুত থাকে এবং বঙ্গোপসাগরে নিয়মিতভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী

আপডেট সময় : ১২:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫