বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ যুগের নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আজ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম বা জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাশিয়ার রোসাটম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা শর্ত পূরণ সাপেক্ষে এই লাইসেন্স পেয়েছে বাংলাদেশ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে। এরপর অগাস্টের শুরুতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















