ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

উখিয়ায় উচ্ছেদ অভিযান: সড়ক ও ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসনে প্রশাসনের তৎপরতা

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এই অভিযানে নেতৃত্ব দেন।

দীর্ঘদিন ধরে কুতুপালং বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছিল। জনদুর্ভোগ কমাতে এবং সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ সহায়তা করেন।

উচ্ছেদ কার্যক্রম শেষে বাজারে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়। কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জহির আহমেদ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত তদারকির ওপর জোর দেন। ইউএনও রিফাত আসমা জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই এবার আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নেবে: কল্পবিজ্ঞান যখন বাস্তব

উখিয়ায় উচ্ছেদ অভিযান: সড়ক ও ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসনে প্রশাসনের তৎপরতা

আপডেট সময় : ০৭:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬