ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিশিষ্ট কৃষিবিদ ও জাগপা নেতার বড় ভাই কবির প্রধানের ইন্তেকাল

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই এবং বিশিষ্ট কৃষিবিদ শামসুল আলম মো. কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় কানাডার টরেন্টো শহরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম কবির প্রধান তার বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবেও ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা ও দাফন কানাডাতেই সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। শোক বার্তায় তারা বলেন, মরহুম কবির প্রধান ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক এবং জাগপা পরিবারের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

বিশিষ্ট কৃষিবিদ ও জাগপা নেতার বড় ভাই কবির প্রধানের ইন্তেকাল

আপডেট সময় : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬