ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

গৃহিণীদের রান্নার কষ্ট লাঘবে আসছে ‘এলপিজি কার্ড’, সাশ্রয়ী মূল্যে মিলবে গ্যাস

পরিবারের নারী সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নাবান্নার কষ্ট কমাতে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনর্খনন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নতুন উদ্যোগের কথা জানান।

এলপিজি কার্ডের মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা সাশ্রয়ী মূল্যে বা বিশেষ ভর্তুকিতে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। মূলত রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের শারীরিক ও আর্থিক ভোগান্তি দূর করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশেষ করে গ্রামের নারীরা যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন এবং শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবার যাদের জন্য চড়া দামে গ্যাস কেনা কষ্টসাধ্য, তারা এই সুবিধার আওতায় আসবেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কার্ডের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে। ডিলার বা নির্ধারিত পয়েন্ট থেকে কার্ড দেখিয়ে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা সম্ভব হবে। বর্তমানে এই প্রকল্পের পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

গৃহিণীদের রান্নার কষ্ট লাঘবে আসছে ‘এলপিজি কার্ড’, সাশ্রয়ী মূল্যে মিলবে গ্যাস

আপডেট সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬