ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসন: এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন এই নেত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর আবেদন জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়। একই সঙ্গে ওই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়েছিল।

হাইকোর্টের এই নির্দেশনার ফলে নুসরাত তাবাসসুমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত হলো। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

সংরক্ষিত আসন: এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬