ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটে।

সকালে খালিয়াজুরীর জগন্নাথপুরের ফেরি ঘাটে ধনু নদের পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান এক মৎস্য শিকারি। নিহত মৎস্য শিকারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।

অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। একই দিনে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যু হওয়াদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদের আত্মীয়-স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬