ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সামাজিক ঐক্যের আহ্বান জানালেন ডিআইজি বরিশাল

বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার বরিশাল জেলার উজিরপুর মডেল থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ডিআইজি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে এই ব্যাধি নির্মূল করা সম্ভব। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে এবং বরিশাল জেলা পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে আপস করা হবে না, প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম, মোহাম্মদ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সামাজিক ঐক্যের আহ্বান জানালেন ডিআইজি বরিশাল

আপডেট সময় : ০৪:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬