ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ‘জুলাই ঐক্য’র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম। রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ছাত্রদলের নামধারী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার শিকার হন ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিকরা। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের ওপর এমন নজিরবিহীন হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে তারা বলেন, পুলিশ অভিযোগ গ্রহণে গড়িমসি করায় হামলাকারীরা সুযোগ পেয়েছে। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

ঢাবি শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ‘জুলাই ঐক্য’র

আপডেট সময় : ০৯:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬