ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক

বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি নীতিমালার চূড়ান্তকরণ নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করার জন্য একটি নীতিমালা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধি দলের অংশগ্রহণ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় অধিকসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর মনিকা সাই, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান এবং পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।

এ সময় ইউজিসির পক্ষে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।

আলোচনাকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সহজতর করতে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে পূর্বে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। সভায় মত প্রকাশ করা হয় যে, যৌথ সহযোগিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত পারস্পরিকভাবে উপকৃত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক

আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬