ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই নারী শিক্ষার্থী। আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা উভয়েই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী আগলিনা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে দ্রুত: নির্বাচন কমিশন

ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬