ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে জোর

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। রবিবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকার এই আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি, যা একক কোনো দেশের পক্ষে সম্ভব নয় বরং এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জবাবে তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে জোর

আপডেট সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬