ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ভাইরাল হওয়ার নেশায় শিক্ষার্থীরা নৈতিকতা হারাচ্ছে: শিক্ষামন্ত্রী

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় এবং সস্তা জনপ্রিয়তার আশায় ‘ভাইরাল’ হওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। রোববার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত বিশ্ব মেধাসত্ত্ব দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে অসংলগ্ন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা কেবলই উদ্দেশ্যহীনভাবে জনপ্রিয় হওয়ার চেষ্টা। এমনকি ইউনিফর্ম পরা অবস্থায়ও তারা শিক্ষক কিংবা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। এই প্রবণতা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও সামাজিক মূল্যবোধের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গবেষণা খাতের সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক বাজেট অনেক বড় হলেও গবেষণার জন্য বরাদ্দ অত্যন্ত নগণ্য। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও উদ্ভাবনী সমাজ গড়তে বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়কে গবেষণার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন বুট থেকে ছিটকে যাচ্ছেন মেসি?

ভাইরাল হওয়ার নেশায় শিক্ষার্থীরা নৈতিকতা হারাচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬