ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল: ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি চাকরি থেকে অব্যাহতি গ্রহণের তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে রোববার দুপুর ২টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন মনিরা শারমিন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগদান করেন এবং প্রায় দুই বছর চাকরির পর ২০২৫ সালে পদত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এই বিধান মেনেই তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত না হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হন। এই ধারা মেনেই তার প্রার্থিতা বাতিল করা হয়, যার বিরুদ্ধে তিনি এখন আপিল করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ছাত্রদলের হামলায় আহত ছাত্রকে দেখতে জামায়াত সেক্রেটারি হাসপাতালে

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল: ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

আপডেট সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬