দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোববার চিফ হুইপ নূরুল ইসলামের প্রস্তাবের প্রেক্ষিতে কণ্ঠভোটে এই কমিটি গঠনের বিষয়টি অনুমোদিত হয়। নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে এমন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সরকারি ও বিরোধী দল একমত পোষণ করলে রোববার ১০ সদস্যের নাম ঘোষণা করা হয়। এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের ৫ জন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কমিটির অন্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এবিএম আশরাফ উদ্দিন, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, সাইফুল আলম, নুরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।
রিপোর্টারের নাম 






















