ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনা করে পোস্ট দেওয়া সেই কলেজছাত্রকে ক্ষমা করে দিয়েছেন প্রতিমন্ত্রী নিজেই। শুধু ক্ষমাই নয়, কারাগারে থাকা ওই শিক্ষার্থীর জামিন ও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
রোববার অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আশরাফ আলী গণমাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী তার ছেলের জামিনের বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবী ইতোমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আশা করছেন, প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে তার ছেলে দ্রুতই কারামুক্ত হবে।
জানা গেছে, প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ওই তরুণ। এর প্রেক্ষিতে স্থানীয় এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি জানতে পারেন অভিযুক্ত রিশাত একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। এরপরই তিনি মানবিক দিক বিবেচনা করে তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নেন এবং তার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ছেলেটি তার সন্তানের বয়সী এবং ভুলবশত এমনটি করেছে, তাই তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন।
রিপোর্টারের নাম 
























