ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বিলুপ্ত করে সংসদে বিল পাস

জাতীয় সংসদে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা বিলুপ্ত করে একটি বিল পাস হয়েছে। রবিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্যা মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩ সংশোধন বিল’টি সংসদে উত্থাপন করেন এবং কোনো আলোচনা বা সংশোধনী প্রস্তাব ছাড়াই এটি পাস হয়।

এই বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারাটি বাতিল করা হয়েছে। পূর্বে এই ধারায় বলা ছিল যে, একজন সংসদ সদস্য তার পূর্ণ মেয়াদকালে মূল্য সংযোজন কর, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ব্যতীত সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্কমুক্তভাবে আমদানি করার অধিকারী হবেন। সর্বশেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার সুবিধা পেতেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই আইনটির সংশোধনী অনুমোদন করা হয়েছিল। সরকারি দল ও বিরোধী দল উভয়ই আগেই ঘোষণা দিয়েছিল যে, তারা কেউ শুল্কমুক্ত গাড়ির এই সুবিধা গ্রহণ করবেন না। এই বিল পাসের মাধ্যমে সংসদ সদস্যরা তাদের এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হলেন, যা জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বিলুপ্ত করে সংসদে বিল পাস

আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬