ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জরুরি সেবায় জ্বালানি তেল রেশনিং প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসসহ দেশের সব জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর থেকে জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে, এর ফলে আর কোনো সমস্যা থাকবে না।

এর আগে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, কাস্টমস কর্মকর্তা বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন এবং এ বিষয়ে পুলিশকে কল দিলে তারা তেল সংকটের কারণে রাতে ডিউটি কমাতে বাধ্য হওয়ার কথা জানায়।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অবিলম্বে পুলিশের তেল রেশনিং পদ্ধতি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এটি প্রত্যাহার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং জনগণের স্বাভাবিক চলাচলে সমস্যা সৃষ্টি হবে। তার এই দাবির পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী জরুরি সেবার ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সেবায় জ্বালানি তেল রেশনিং প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

আপডেট সময় : ০৬:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬