ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি: উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মাত্র ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর আবারও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে উত্তরাঞ্চলের আটটি জেলায় মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে হয়েছে। এই মেরামত কাজ সম্পন্ন করতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে বলে তিনি জানান। এর আগে, বুধবার রাতে কয়লার সাথে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে এবং কুলিং ফ্যান ভেঙে গিয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে পড়েছিল। প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাতে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে এলেও, শনিবার সকালে একই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এটি আবারও বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: রংপুরে দুই যুবক কারাগারে

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি: উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

আপডেট সময় : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬