ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাম্মী আক্তার (৪১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে স্বামীর সঙ্গে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ঝিনাইদহে তাদের মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। জামতলা এলাকায় পৌঁছালে কোনো কারণে শাম্মী আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত এবং আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬