ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংসদ এলাকা থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সংসদ ভবন এলাকাকে রাজধানীর লোডশেডিংয়ের আওতাভুক্ত করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন।

এর আগে, সংসদে ৩০০ বিধিতে বিবৃতিকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান যে, শহর ও গ্রামের বৈষম্য দূর করতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শে এবং সংসদের বিরোধীদলীয় নেতার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের নাম প্রস্তাবকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে, তা যেন সংসদ থেকে শুরু হয়। রাজধানীর অন্যান্য এলাকায় যেভাবে লোডশেডিং হবে, সংসদ এলাকায়ও যেন একইভাবে লোডশেডিং হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় বিরোধী দলীয় নেতা, সংসদে তো অধিবেশন চলছে। এখানে লোডশেডিং হলে অধিবেশন চলবে কীভাবে? সংসদ তো চালু রাখতে হবে। জবাবে তিনি বলেন, সংসদ বলতে আমি সংসদের অধিবেশন বোঝাইনি। সংসদ ভবন ছাড়াও সংসদ এলাকায় আরও অনেক স্থাপনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত ১৩ শিক্ষক-শিক্ষার্থী

সংসদ এলাকা থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

আপডেট সময় : ০৮:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬