পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টায় রাজ্যজুড়ে গড়ে ১৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। ১৫২টি আসনে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোটের হারে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর (২০.৫১ শতাংশ)। এর ঠিক পরেই রয়েছে বাঁকুড়া (২০.২০ শতাংশ)। অন্যদিকে, মালদহ জেলায় ভোটের হার সবচেয়ে কম (১৬.৯৬ শতাংশ)। এছাড়া বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানসহ অন্যান্য জেলাগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















