ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে রাবার বাগানের ৬ শ্রমিককে অপহরণের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ইউনিয়নের হাতিরডেরা এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাগানে হানা দেয় এবং শ্রমিকদের তুলে নিয়ে যায়। টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়ই ম্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালো পোশাকধারী একটি দল এই অপহরণের সাথে জড়িত বলে তিনি শুনেছেন, তবে তারা কোন সংগঠনের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানিয়েছেন, অপহরণের বিষয়টি তারা অবগত আছেন এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে ওই এলাকার শ্রমিকদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

বান্দরবানে রাবার বাগানের ৬ শ্রমিককে অপহরণের অভিযোগ

আপডেট সময় : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬