দেশজুড়ে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুতের এই সংকট চরম আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ কি মাঝে মাঝে যায়, নাকি মাঝে মাঝে আসে? তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দেশের বিদ্যুৎ পরিস্থিতির নাজুক অবস্থাকে ফুটিয়ে তুলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের জাতীয় গ্রিডে, যার ফলে দেশব্যাপী লোডশেডিং পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে।
রিপোর্টারের নাম 






















