ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির সময় উখিয়ার গডফাদার মনির হোসেন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার চিহ্নিত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির প্রকাশকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ৬৪ বিজিবির একটি বিশেষ দল বালুখালীর রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন এই শীর্ষ মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মনির হোসেন মাদক বিরোধী গঠিত টাস্কফোর্সের তালিকাভুক্ত ছিলেন। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার জব্বর মুল্লুকের ছেলে।

বিজিবি জানায়, উখিয়ার কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে রহমতের বিল এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পেয়ে বালুখালী বিওপির বিজিবির একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলেও দ্রুত ঘেরাও করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে, যার মধ্যে উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলা অন্যতম।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, একজন শীর্ষ ইয়াবা গডফাদারকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির জিরো টলারেন্স নীতির আওতায় মাদকপাচার ও চোরাচালান রোধে অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, অতীতে অনেক বহনকারী ও স্থানীয় সহযোগী আটক হলেও প্রকৃত গডফাদাররা পর্দার আড়ালে থেকে যেতেন। এখন আমরা সেই মূলহোতাদের চিহ্নিত করে ধরছি। মনির হোসেন তারই একটি উদাহরণ। মাদক নেটওয়ার্কের পেছনের গডফাদারদের বিরুদ্ধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির সময় উখিয়ার গডফাদার মনির হোসেন আটক

আপডেট সময় : ১১:২৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫