ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনে সরকারি প্রজ্ঞাপন

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এদিন সরকারি ছুটি বহাল থাকবে।

একই সাথে প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৬ জুলাইয়ের ক্ষেত্রে কোনো সরকারি ছুটি থাকছে না। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন পর ৭ নভেম্বর পুনরায় জাতীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনে সরকারি প্রজ্ঞাপন

আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬