পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহল দেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়ার হরিপুর সংলগ্ন পদ্মা নদীর সীমানায় এই ঘটনা ঘটে।
আহত অন্য পুলিশ সদস্যরা হলেন—ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, নিয়মিত টহল ডিউটি করার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে পুলিশের ওপর গুলি চালায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় বিশেষ চিরুনি অভিযান শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















