ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সরকারি নির্দেশ ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিকদের অবশ্যই বর্তমান ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে। পরিবহন খাত বর্তমানে ডলারের সংকট ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চাপের মুখে থাকলেও, নিয়ম বহির্ভূতভাবে ভাড়া বাড়ানো থেকে বিরত থাকতে হবে। তবে পরিবহন নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণ খরচ যেভাবে বেড়েছে, তাতে দ্রুত যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সরকারি নির্দেশ ছাড়া বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতি

আপডেট সময় : ০৬:১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬