ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জ্বালানির দাম বাড়ায় যৌক্তিকভাবে বাস ভাড়া সমন্বয়ের আশ্বাস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন ভাড়া অত্যন্ত যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনে এসি বাসের ভাড়া ভিন্ন ভিন্ন স্তরে নির্ধারণ করে আসন্ন ঈদে কার্যকর করা হবে।

ঢাকার ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে আটটি নৈশ মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বাস টার্মিনালগুলোর পরিবেশ ও টয়লেট ব্যবস্থাপনার উন্নয়নে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের অগ্রগতি সম্পর্কে জানানো হয় যে, মোটরসাইকেল নিবন্ধনের জন্য এই অ্যাপের কার্যক্রম ঢাকা ছাড়িয়ে অন্যান্য জেলাতেও বিস্তৃত করা হচ্ছে। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে ১ লাখ ৭০ হাজারের বেশি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত মোটরসাইকেল চালকরা ঢাকার উন্মুক্ত পাম্পগুলো থেকে সরাসরি জ্বালানি গ্রহণ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জ্বালানির দাম বাড়ায় যৌক্তিকভাবে বাস ভাড়া সমন্বয়ের আশ্বাস

আপডেট সময় : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬