ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী এখন থেকে সরাসরি জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার অনন্য সুযোগ পাবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ১০০ জন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবে।
শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার ক্ষেত্রে ছয়টি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কমপক্ষে সাত কার্যদিবস আগে আবেদন করা, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ও স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া এবং সংসদ ভবনে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাওয়া।
এছাড়া সংসদ ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাগ বা কোনো ধারালো বস্তু বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই মার্জিত পোশাক বা নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে এবং অধিবেশন চলাকালে কোনো প্রকার শোরগোল করা যাবে না। দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ অমান্য করলে যেকোনো সময় এই অনুমতি বাতিল হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















