ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষা কেন্দ্রে এমপির ফেসবুক লাইভ: বিধি ভঙ্গের অভিযোগ, সমালোচনার ঝড়

কুমিল্লার হোমনা উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা চলাকালীন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে পরীক্ষার শুরুতেই ঘটে যাওয়া এই ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম সরাসরি দেখাতে থাকেন।

লাইভে তিনি পরীক্ষার্থীদের কাছে জানতে চান, পরীক্ষা কেমন হচ্ছে বা প্রশ্ন সহজ হয়েছে কিনা। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রায় দশ মিনিট ধরে লাইভ করায় পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটেছে। তিনি এমন ঘটনাকে অনুচিত বলে মন্তব্য করেন।

পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কেন্দ্র সচিবসহ অনুমোদিত ব্যক্তিরাও এনালগ ডিভাইস ছাড়া কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এ বিষয়ে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। এমনকি কেন্দ্র সচিবও কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবেন না। হোমনা উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম জানান, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। লাইভ দাতার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলেন এবং সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজ নেওয়ার অধিকার তার রয়েছে বলে তিনি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা কেন্দ্রে এমপির ফেসবুক লাইভ: বিধি ভঙ্গের অভিযোগ, সমালোচনার ঝড়

আপডেট সময় : ০২:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬