জাপানের উত্তরাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইওয়াতে প্রিফেকচার উপকূলের অদূরে এই কম্পন অনুভূত হয়। এর জেরে আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে নদী তীরবর্তী এবং উপকূলীয় এলাকা থেকে উঁচু স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছেন।
বিদেশি নাগরিকদের সতর্ক করার জন্য রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে ইংরেজিতে ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’ বার্তা প্রচার করেছে।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়, যেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে দেখা গেছে।
রিপোর্টারের নাম 

























