ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভাসহ একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেছেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর নিজ জেলা বগুড়ায় প্রথম সফর। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১২টায় তিনি বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন এবং বেলা পৌনে ১টায় সেখানে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়া পৌরসভা পেল সিটি করপোরেশনের মর্যাদা: ১৫০ বছরের অপেক্ষার অবসান

বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভাসহ একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬