২০২৬ সালের পবিত্র হজ পালনকারীদের প্রয়োজনীয় সেবা ও তথ্য সহায়তা নিশ্চিত করতে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে একটি বিশেষ বুথ চালু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। রোববার ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুথের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম-সচিব) মো. লোকমান হোসেন। নবউদ্বোধিত এই বুথ থেকে হজযাত্রীরা বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত যাবতীয় তথ্যসেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হজযাত্রীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইকবাল, মো. আমজাদ হোসেন ফকির, মেজর আহমেদ মোস্তফা সাইরাস (অব.), কে. এম. রহমাতুল্লাহ এবং সোহেল এ রহমানীসহ অন্যান্যরা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, হজযাত্রীদের যাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই বুথটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 

























