ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রিহ্যাবের নতুন নেতৃত্বে ড. আলী আফজাল ও আব্দুর রাজ্জাক

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। শনিবার বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মোহাম্মদ আকতার বিশ্বাস, আবু খালিদ মো. বরকতুল্লাহ এবং এ.এফ.এম উবায়দুল্লাহ নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

নতুন এই কমিটি আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে উচ্চ নিবন্ধন ব্যয় কমানো, ব্যাংক ঋণের সহজলভ্যতা এবং ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়ার জটিলতা দূর করতে তারা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নির্বাচন বেশ উৎসবমুখর ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রিহ্যাবের নতুন নেতৃত্বে ড. আলী আফজাল ও আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ০৬:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬