ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘জ্বালানি সংকট না থাকলে তেলের জন্য ৩ কিমি লাইন কেন?’—সংসদে রুমিন ফারহানা

দেশের জ্বালানি পরিস্থিতি ও তেলের জন্য সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনাকালে তিনি বলেন, সরকার যদি দাবি করে দেশে জ্বালানি সংকট নেই, তবে কেন পাম্পগুলোতে তেলের জন্য তিন কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে? তিনি আরও প্রশ্ন তোলেন, সংকট না থাকলে কেন তেলের দাম বাড়ানো হলো এবং কেনই বা অফিস-আদালতের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?

বক্তব্য চলাকালে সরকারি দলের সদস্যদের প্রতিবাদের মুখে রুমিন ফারহানা বলেন, জ্বালানি মন্ত্রীরা যখন কথা বলেন, তখন মনে হয় দেশে কোনো অভাব নেই। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিনি দেশের বর্তমান অকটেন ও ডিজেলের সঠিক মজুত কত এবং পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পাচ্ছে না, সে বিষয়ে সরকারের কাছে পরিষ্কার ব্যাখ্যা দাবি করেন।

রুমিন ফারহানার এই বক্তব্যের সময় সংসদে বেশ হট্টগোল শুরু হয়। সরকারি দলের সদস্যরা তার মন্তব্যের বিরোধিতা করলে স্পিকার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরে বিরোধী দলীয় নেতারাও সরকারি দলের এমন আচরণের সমালোচনা করেন। রুমিন ফারহানা আরও বলেন, বাজার সাতটার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত চমৎকার হলেও সাধারণ মানুষের কেনাকাটার অভ্যাসের কথা মাথায় রাখা জরুরি ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

‘জ্বালানি সংকট না থাকলে তেলের জন্য ৩ কিমি লাইন কেন?’—সংসদে রুমিন ফারহানা

আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬