ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও ৫টি বেসরকারি ব্যাংক

বিনিয়োগকারীদের সেবা আরও সহজ ও আধুনিক করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) যুক্ত হয়েছে দেশের ৫টি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো হলো—ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সীমান্ত ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

রোববার বিডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকগুলোর সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে ঘরে বসেই ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন জরুরি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা। তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বিডা ওএসএস প্ল্যাটফর্মকে প্রতিনিয়ত শক্তিশালী করছে।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে ৪৭টি প্রতিষ্ঠানের ১৪২টি সেবা চালু রয়েছে। নতুন ৫টি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে বিডা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৫০টিরও বেশি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বিনিয়োগের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও ৫টি বেসরকারি ব্যাংক

আপডেট সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬