ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ত্রিশালে নতুন ঠিকানায় ইসলামী ব্যাংকের শাখা স্থানান্তর

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ময়মনসিংহের ত্রিশাল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। ত্রিশাল পৌরসভার মেইন রোডের আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটে এখন থেকে এই শাখার কার্যক্রম পরিচালিত হবে। গত শনিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কার্যালয়টির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ। ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল শাখা প্রধান মো. আনোয়ার হোসাইন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন কার্যালয়টি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ত্রিশালে নতুন ঠিকানায় ইসলামী ব্যাংকের শাখা স্থানান্তর

আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬