বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতির সঙ্গে সংগতি রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে।
এই কার্যক্রম সফল করতে হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ অফিসারকে আগামী ২০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আইটি শাখা থেকে প্রয়োজনীয় জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। একক বেঞ্চের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার এবং দ্বৈত বেঞ্চের ক্ষেত্রে যেকোনো একজন অফিসারকে উপস্থিত হয়ে এই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 























