দেশের জ্বালানি খাতে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু চক্র তেল মজুদ করে বাজারে সংকট তৈরি করছে। এই অপতৎপরতা বন্ধে সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে কয়েক হাজার অভিযানে কোটি টাকার ওপরে জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির দিকে নজর রেখে এলপিজি আমদানি স্বাভাবিক রাখার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 























