ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশ্নপত্র গ্রহণকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে।

নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহের দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মচারীদের নাম, মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য ই-মেইলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। আজ রবিবারের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা ২০ মে শেষ হওয়ার পর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এসএসসি পরীক্ষার নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের

আপডেট সময় : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬