ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

তারাকান্দায় রাজনৈতিক উত্তাপ: সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এবং বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষে এক যুবদল কর্মী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রোববার বিকেলে উভয় পক্ষই সমাবেশের ডাক দিলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৪৪ ধারা চলাকালীন নির্ধারিত এলাকায় ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তারাকান্দায় রাজনৈতিক উত্তাপ: সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬