ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এস আলমের গ্রেপ্তার ও পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে গ্রাহকদের আলটিমেটাম

ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে অর্থ লুটপাটের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধারকে গ্রেপ্তার এবং পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’। রোববার এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। একই সঙ্গে ব্যাংক রেজুল্যুশনের বিতর্কিত ধারা বাতিলসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংক দখলের কালো আইন বাতিল করতে হবে এবং জোরপূর্বক দখল করা মালিকানা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে হবে। পরিষদের সভাপতি নুরুন নবি মানিক ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, এস আলমের দোসরদের ব্যাংকে প্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রাহকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এস আলমের গ্রেপ্তার ও পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে গ্রাহকদের আলটিমেটাম

আপডেট সময় : ০২:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬