ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের তোড়জোড়: ফুঁসে উঠেছেন চট্টগ্রামের নাগরিক সমাজ

চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত ঐতিহাসিক সিআরবি এলাকায় আবারও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। এই প্রকল্পের প্রতিবাদে রোববার সকাল থেকে সিআরবির সাত রাস্তার মোড় ও শিরীষতলাসহ আশপাশের এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে কোনো বাণিজ্যিক স্থাপনা তারা মেনে নেবেন না।

আন্দোলনকারীদের অভিযোগ, বিগত সরকারের আমলে সিআরবিতে ৫০০ শয্যার বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা করা হলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ টানা ৪৮৩ দিন আন্দোলন করেছিল। সেই তীব্র প্রতিবাদের মুখে তৎকালীন সরকার প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয়। তবে বর্তমান সরকারের রেলমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর আবারও সেই পুরনো প্রকল্প পুনরুজ্জীবিত করার তৎপরতা শুরু হওয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবি এলাকার বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করেছে, যা আন্দোলনকারীদের মতে হাসপাতাল প্রকল্পের পথ পরিষ্কার করারই একটি অংশ। সিআরবি এলাকায় শতবর্ষী গাছপালা, আঁকাবাঁকা পাহাড়ী রাস্তা এবং মনোরম পরিবেশ চট্টগ্রামের পরিবেশগত ঐতিহ্যের অংশ। পরিবেশবাদীদের হুঁশিয়ারি, এই প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের যেকোনো চেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের তোড়জোড়: ফুঁসে উঠেছেন চট্টগ্রামের নাগরিক সমাজ

আপডেট সময় : ০১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬